Job Nature: Full Time Vacancy: 4 Location: Jashore Posted: 8 Jun, 2026 Print
জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) এর অডিট, রিস্ক ম্যানেজমেন্ট এন্ড কমপ্লায়েন্স ইউনিটে সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য বাংলাদেশী উপযুক্ত প্রার্থীর নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
Workplace: Work at Office
Salary/Compensation: ৳30,000 - ৳37,370
Last Date of Application: 9 Jul, 2026
6 মাস শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসাকুল্যে 30,000 টাকা। সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন 37,370 টাকা এছাড়া নিয়মানুযায়ী অন্যান্য সুবিধাদি।
সুযোগ সুবিধাসমূহ: বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়মানুযায়ী বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসবভাতা, সিপিএফ, গ্রাচুইটি, বৈশাখী ভাতা, ইনসেনটিভ বোনাস, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, মোবাইল বিল, সন্তানের শিক্ষাভাতাসহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্ম মূল্যায়নেরভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগ রয়েছে।
আবেদন পাঠানোর ঠিকানা: জাগরণী চক্র ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, 46 মুজিব সড়ক, যশোর-7400/ ই-মেইল: job.jcf@gmail.com নির্বাহী পরিচালক, জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। ই-মেইলে আবেদনের ক্ষেত্রে সিভি পিডিএফ ফরমেটে সংযুক্ত করতে হবে। ইতোপূর্বে সংস্থার চাকরি হতে অব্যাহতি প্রাপ্ত হয়েছেন, পদত্যাগ করেছেন, নারী ও শিশু নির্যাতন, মানিলন্ডারিং, যৌন শোষন এবং যৌন হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই। যে কোন ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকাভূক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলীর সত্যতা যাচাই সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় করা হবে। প্রাক্ নিয়োগ স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত হতে হবে।